কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের ব্যাপক গনসংযোগ

  • প্রকাশের তারিখ : 3-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার শিদলাই ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি বাড়িসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ড. মোবারক হোসাইনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী গনসংযোগকালে শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন। এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নের্তৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। এসময় উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আবু হানিফ সরকার, ছাত্রনেতা ওমর সানি, আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ