কুমিল্লা | বঙ্গাব্দ

বরুড়ার আরিফপুর বাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের তারিখ : 3-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর বাজারে আরিফপুর ও মস্কিপুর স্বদেশ ও প্রবাসীদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আওতাধীন জাতীয়তাবাদী ঐক্য ফোরামের আয়োজনে ৩ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খোশবাস উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া প্রবাসী ফোরাম বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া প্রবাসী ফোরাম বরুড়া উপজেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, খোশবাস উত্তর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আবদুল বাতেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ও সাবেক মেম্বার অহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন খোশবাস উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুব দলের সিনিয়র সহ সভাপতি গোলাম জিলানী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, শ্রমিক দল নেতা সিরাজুল ইসলাম, মনির হোসেন, খোশবাস উত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ রুহুল আমিন, যুবদল নেতা মোঃ শাহ আলম। 
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে সহযোগিতায় ছিলেন খোশবাস উত্তর ইউনিয়ন যুব দলের সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, খোশবাস উত্তর ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি বাহার পাটোয়ারী, জিয়া প্রবাসী ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নেওয়াজ পাটোয়ারী, জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল করিম সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল সর্দার, সহ প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভুইঁয়া, দুবাই প্রবাসী মাসুদুর রহমান, মনির হোসেন, সৌদি আরব প্রবাসী আরিফ হোসেন, ফরহাদ হোসেনসহ প্রবাসী ফোরামের সকল নেতৃবৃন্দরা সহযোগিতা করেন। এদিন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খোশবাস উত্তর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল বাতেন, সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ কামাল হোসেন, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খোশবাস উত্তর ইউনিয়ন ওলামা দলের সাধারন সম্পাদক হযরত মাওলানা মোঃ এনামুল হক। দোয়া মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ