কুমিল্লা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লায় এতিমখানায় সদকা দিলেন হাজী ইয়াছিন

  • প্রকাশের তারিখ : 3-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার বিভিন্ন এতিমখানায় সদকার আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

বুধবার নগরীর বেশ কয়েকটি এতিমখানায় খাসি জবাই করে খাবারের ব্যবস্থা করা হয়। এতে অংশ নেন স্থানীয় নেতাকর্মীসহ সুবিধাবঞ্চিত এতিমশিশুরা। সদকা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম বলেন, ‘জানের বদলে জান। এই বিশ্বাস থেকেই হাজী আমিন উর রশিদ ইয়াছিন এতিমদের মাঝে সদকা দিয়েছেন। মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।’

হাজী ইয়াছিনের নেতাকর্মীরা জানান, অসুস্থ খালেদা জিয়ার শিগগির সুস্থতার প্রত্যাশা এবং এতিমশিশুদের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের ভাষায়, ‘এতিমদের দোয়া দ্রুত কবুল হয়—এই বিশ্বাস থেকেই ব্যক্তিগত উদ্যোগে এই সদকার আয়োজন করেছেন হাজী ইয়াছিন।’


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ