কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ড.মোবারক হোসাইন এর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 1-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং পৌরসভার ৮নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উত্তরপাড়া মরহুম ওহাব আলী সর্দারের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহীন হোসাইন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম। মাওলানা মোঃ শরিফুল্লাহ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী এবং বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম।

বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, বুড়িচং পৌরসভা জামায়াতের আমীর মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, ৮ নং ওয়ার্ড ওলামা বিভাগ সভাপতি মাওলানা নাজমুল হাসান জাহাঙ্গীর, বুড়িচং পৌরসভা সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাদেকুর রহমান, মোঃ আছাঙ্গীর, মোঃ শাহ আলম প্রমূখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ