কুমিল্লা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন  ছাত্রনেতা সাদ্দাম হোসেন

  • প্রকাশের তারিখ : 1-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ষোলনল ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত  আরোগ্য ও সুস্থতার জন্য সবাই কাছে দোয়া চেয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন । তিনি বলেন, রাজনীতি দল-মত মতাদর্শ, সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।

তিনি আরও বলেন, বেদনা, অপমান ও সীমাহীন প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া তার অবস্থান ও বিশ্বাস থেকে আপোষ করেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা সকলের জন্য অনুকরণীয়।

মোঃ সাদ্দাম হোসেন   আরো বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ