কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থনে মহাসড়ক অবরোধ

  • প্রকাশের তারিখ : 27-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের মনোনয়ন বঞ্চিত নেতা ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সমর্থনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার দেবপুর বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভে অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা কুমিল্লা-৫ আসনে এটিএম মিজানুর রহমানকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। 

এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলকভাবে এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তাকে মনোনয়ন দিলে ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আরও শক্ত অবস্থানে থাকতে পারবে বলে তারা দাবি করেন।

অবরোধস্থলে উপস্থিত ছিলেন-বুড়িচং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, সহ-তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মজিব ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া বাহাদুর।

এছাড়া উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম, ময়নামতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন মেম্বার, ভারেল্লা উত্তর ইউনিয়ন থেকে সাহাব উদ্দিন সাহাল, মোসলেম উদ্দিন, কাউসার আহমেদ, কামাল হোসেন, মনির হোসেন এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন থেকে কামাল খান, জামাল খান, মনির হোসেন, রেজাউল করিম, নাজমুল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ