কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, উপজেলাস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ (লাভলু), মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মো. হাবিবুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায় এলাকায় মাদক, চুরি, ডাকাতি প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, চলমান শীতকালীন মৌসুমে চোরচক্রের তৎপরতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মোঃ হাবিবুর রহমান সোহেল