কুমিল্লা | বঙ্গাব্দ
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার -কাজী দ্বীন মোহাম্মদ
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার -...
0:00
0:00

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার -কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা–৬ আসনে জানাজা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ ছবির ক্যাপশন: কুমিল্লা–৬ আসনে জানাজা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী জানাজা, গণসংযোগ, উঠান বৈঠক এবং বিভিন্ন সামাজিক ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যা ৬টায় কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের কালির বাজার রাস্তার মাথায় আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশকে মানবিক, সাম্যের, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে রূপান্তর করা হবে।” তিনি আগামী জাতীয় নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে অনিয়ন্ত্রিত শিক্ষা বাণিজ্য নিয়ন্ত্রণ করা হবে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় রাষ্ট্রীয়ভাবে সহায়তার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, শাসনতন্ত্র আন্দোলনের মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক। সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল। এছাড়া সদর দক্ষিণ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা আনোয়ার হোসাইন, বাজার ইউনিট সভাপতি মোঃ শাহআলম, সমাজসেবক আব্দুস হান্নান এবং চৌয়ারা উত্তর ছাত্রশিবির সভাপতি হাফেজ ইমরান হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বুধইর পূর্ব পাড়া মৈশান বাড়ির বাসিন্দা এবং মোঃ আবুল হোসেন মেম্বারের ছোট ভাই আমিন মৈশান বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ আসর নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয় এবং পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ স্থানীয় নেতারা। একইদিন বাদ মাগরিব নিশ্চিন্তপুর বড়বাড়ি জামে মসজিদে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কাজী দ্বীন মোহাম্মদ। নামাজ শেষে তিনি মসজিদের সভাপতি ৭০ বছর বয়সী আব্দুল ওহাবের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় ইউনিয়ন যুববিভাগের সভাপতি গোলাম আযম জুয়েলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ