কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা নগরীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের তারিখ : 17-নভেম্বর-2025 ইং
কুমিল্লা নগরীতে বিএনপির দুই গ্রুপের  ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ছবির ক্যাপশন: কুমিল্লা নগরীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা-০৬ (আদর্শ সদর,সদর দক্ষিণ, সিটি ও সেনানিবাস এলাকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণ-মিছিলে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর চকবাজার - কাপড়িয়াপট্টি এলাকায় এ উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে বিএনপির দুই পক্ষ মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চকবাজার এলাকা থেকে কুমিল্লা-০৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে গণ-মিছিল শুরু হয়।  এ বিষয়ে ইয়াছিনের অনুসারী কুমিল্লা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আজাদ ও মহানগর যুবদল নেতা মনছুর নিজামী বলেন, “আমরা শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি করছিলাম। কিন্তু তারা বাইরে থেকে লোক এনে আমাদের ওপর হামলা চালিয়েছে।” মনিরুল হক চৌধুরীর অনুসারী দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মজুমদার বলেন,কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে আমরা বিশাল গণ-মিছিলের আয়োজন করেছিলাম। নগরী চকবাজার থেকে মিছিলটি যখন বের হয় তখন শেষ অংশে একটি পক্ষ আমাদের মিছিলের ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটায়। এতে আমাদের মিছিলের কোন সমস্যা হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য  নেতৃবৃন্দকে অনুরোধ  জানাবো। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, চকবাজার এলাকায় দুই পক্ষের অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় কয়েকটি পটকা সদৃশ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ