কুমিল্লা | বঙ্গাব্দ

মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক সড়কে মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 16-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে নাঙ্গলকোট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট উপজেলার লুদুয়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান । 
‎একই দাবীতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে উভয় উপজেলার নেতাকর্মী বৃন্দ। 
‎মানববন্ধনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, বৃহত্তর আদ্রা ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক  আনোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু ও আশিকুর রহমান। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ