কুমিল্লা | বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটের দৌলখাঁড় বাজারে বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 13-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দৌলখাঁড় দক্ষিণ বাজার থেকে  বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করে। 
‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান । 
‎একই দাবীতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে উভয় উপজেলার নেতাকর্মী বৃন্দ। 


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ