মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
“সৃষ্টির সেবায়, এসো কল্যাণের পথে চলি”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা পৌরসভার হরিপুর পূর্বপাড়ায় এক অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে বুড়িচং উপজেলা মানবিক প্রবাসী ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় এক দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উদ্বোধন উপলক্ষে ফিতা ও কেক কেটে পরিবারের হাতে চাবি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হরিপুর কেন্দ্রীয় ঈদগাহের খতিব হযরত মাওলানা আবু নাইম শাইফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল মোনাফ (ইছাপুরা), ভরাসার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সোহেল, প্রবাসী মোঃ জাকির হোসেন (সাউথ আফ্রিকা), মোঃ আনোয়ার হোসেন (বুড়িচং), মোঃ আমির হোসেন মুন্সি (হরিপুর) ও মোঃ আরিফ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম খান।
ঘর নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেন সংগঠনের সভাপতি মোঃ আকরামুল হক লিটন ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস প্রবাসী।
সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “মানবিক প্রবাসী ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ বুড়িচং উপজেলার প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”
তারা আরও বলেন, “মানবিক সেবার এই কার্যক্রম অব্যাহত রাখতে সকল প্রবাসী সদস্যদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
অনুষ্ঠান শেষে নতুন ঘর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন উপকারভোগী পরিবার। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।
কুমিল্লা গেজেট. কম