মো. গিয়াস হৃদয় একটি নাম, যা আজ কুমিল্লা ছাড়িয়ে দেশের তরুণ সমাজেও আশার প্রতীক হয়ে উঠেছে। কুমিল্লার চান্দিনা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই তরুণ নেতা শৈশব থেকেই সততা, দেশপ্রেম ও নেতৃত্বগুণে নিজেকে আলাদা করে তুলেছেন।
গিয়াস হৃদয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ও সহাবস্থানের পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিয়ে পরিচিতি পান। তিনি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ও জনপ্রিয় ছাত্রনেতা, যিনি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছেন।
শিক্ষাজীবন শেষে তিনি বৃহত্তর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও তৃণমূলে জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি অল্প সময়েই জেলার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো. গিয়াস হৃদয় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী। তাঁর প্রার্থিতায় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। তরুণ, ছাত্র, শ্রমজীবী ও সাধারণ মানুষ তাঁকে দেখছেন পরিবর্তনের প্রতীক হিসেবে।
তাঁর ঘোষিত নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে চান্দিনা উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও বৃত্তি কার্যক্রম সম্প্রসারণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, সুলভ স্বাস্থ্যসেবা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা।
গিয়াস হৃদয় বিশ্বাস করেন, “রাজনীতি কোনো পেশা নয়, এটি মানুষের সেবা করার সবচেয়ে বড় সুযোগ।”
তরুণ, যুক্তিবাদী ও নীতিনিষ্ঠ এই নেতা চান্দিনা অঞ্চলের রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে পারেন—এমন প্রত্যাশাই এখন জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে।
কুমিল্লা গেজেট. কম