কুমিল্লা | বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে — ড. মোবারক হোসাইন

  • প্রকাশের তারিখ : 31-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
“যুবকরা একটি দেশের প্রাণ। একটি দেশকে এগিয়ে নিতে যুবকরাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। জুলাই বিপ্লবে সর্বপ্রথম তরুণরাই তাদের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছে। তাই তরুণদের ছাড়া একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে না। তরুণরাই আগামী দিনের নতুন শক্তি।”

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলব। তরুণদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা উত্তর জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ সাইফুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম এবং দারসুল কুরআন পাঠ করেন মাওলানা রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ নাঈমসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ