কুমিল্লা | বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিতদের মাঝে মানবিক কুমিল্লার খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের তারিখ : 29-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে মানবিক কুমিল্লার উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। তিনি বলেন, “মানবতার কল্যাণে কাজ করতেই মানবিক কুমিল্লা প্রতিষ্ঠিত হয়েছে। সবাইকে মানুষকে ভালোবাসতে হবে, দলমত নির্বিশেষে অসহায়দের পাশে দাঁড়াতে হবে— তবেই মানবিক কুমিল্লার সার্থকতা আসবে।”

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা সোহেল মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা এয়াছিন মিয়া এবং সঞ্চালনা করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক নিজাম উদ্দিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, নগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ, মো. মোবারক হোসেন, মনির হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, মহানগর যুবদল নেতা রোবেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিমু, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ