কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকা থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পালকি সিনেমা হলের সামনে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিনি বলেন, “যুব সমাজই আন্দোলনের প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলের ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু।
র্যালি ও সমাবেশে অংশ নেন কুমিল্লা উত্তর জেলা যুবদল ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা–কর্মী। পুরো অনুষ্ঠানস্থল ছিল ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত।
কুমিল্লা গেজেট. কম