কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা - ৫ বুড়িচং -ব্রাহ্মণপাড়া আসনে কে হচ্ছেন বিএনপির ধানের শীষের কান্ডারী

  • প্রকাশের তারিখ : 27-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ বুড়িচং।। 
কুমিল্লা - ৫(বুড়িচং - ব্রাহ্মণপাড়া)   আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী—এ নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

দলের ভেতরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা, কে পাবেন দলের মনোনয়ন। প্রতিটি প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে ব্যস্ত সময় পার করছেন লবিং ও তদবিরে, আর কর্মী-সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন দলের হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে।

জানা গেছে, কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন দলের বেশ কয়েকজন যোগ্য, অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা। তাঁদের মধ্যে রয়েছেন—
হাজী মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। 

এটি এম মোঃ  মিজানুর রহমান, কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি। 

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান। 

ডা: মো:  নজরুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক, ময়নামতি মেডিকেল কলেজ, আহবায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুমিল্লা জেলা সদস্য   , কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপি ।

প্রতিটি প্রার্থীই স্থানীয়ভাবে সক্রিয় ভূমিকা রাখছেন এবং নিজেদের জনপ্রিয়তা ও ত্যাগের স্বীকৃতি পেতে আশাবাদী।

কুমিল্লা -৫  আসনের বিএনপি'র কর্মী-সমর্থকদের মধ্যে চলছে আলোচনা—কে হবেন তাদের প্রিয় প্রতীক ধানের শীষের কান্ডারী এবং কে নেতৃত্ব দেবেন আসন্ন নির্বাচনে দলের মাঠপর্যায়ের লড়াইকে।

এখন প্রশ্ন একটাই—কুমিল্লা -৫  আসনে শেষ পর্যন্ত কে পাচ্ছেন বিএনপির মনোনয়নের কাঙ্ক্ষিত প্রতীক “ধানের শীষ”? এই প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই, যখন বিএনপি'র হাইকমান্ড ঘোষণা করবে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ