মো. আবদুল্লাহ, বুড়িচং।।
“আবার সবুজ হোক পৃথিবী” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সোনালী সংঘের উদ্যোগে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিমসার উচ্চ বিদ্যালয়, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমসার তাহেরা বালিকা উচ্চ বিদ্যালয়, নিমসার মডার্ন স্কুল এবং মাইন কিন্ডার গার্ডেন—এই পাঁচটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণে পেয়ারাসহ একাশিয়া ও বেলজিয়াম জাতের ফলজ ও বনজ গাছ অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জহিরুল ইসলাম, মো. আবু তাহের, আনিসুর রহমান মাস্টার, মো. নুরুজ্জামান, মো. শাহ আলম, সাংবাদিক মো. জাকির হোসেন, জিয়া উদ্দিন সুমন, মো. আনিসুর রহমান, আমির হোসেন সোহাগ, এম. জাকির হোসেন, মাডুম রানা ও মো. মোয়াজ্জেম হোসেন মৃধা প্রমুখ।
এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন।
কুমিল্লা গেজেট. কম