কুমিল্লার বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল মজুমদারকে গ্রেপ্তার করেছে বরুড়া থানার পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।
সে উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামের মোবারক মাস্টার এর ছেলে।
ওসি কাজী নাজমুল হক বলেন, নাজমুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
কুমিল্লা গেজেট