কুমিল্লা | বঙ্গাব্দ

নূরুল কুরআন মাদরাসায় বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 15-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

সোহাইবুল ইসলাম সোহাগ।।
কুমিল্লার চৌয়ারা বাজারস্থ নূরুল কুরআন মাদরাসার আয়োজনে তিন দিনব্যাপী বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও প্রতিযোগিতা–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত রবিবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কুমিল্লা মহানগরীর ২৭নং ওয়ার্ডের চৌয়ারা বাজারস্থ নূরুল কুরআন মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আনিসুর রহমান নোমানী। সঞ্চালনা করেন মুফতি জয়নাল আবেদীন।

তিন দিনব্যাপী এ আয়োজনে মাদরাসার প্রশিক্ষণার্থীদের প্রদর্শনীর পাশাপাশি ১০টি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মারকাজুত তাকওয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এনাম বিন ইব্রাহিম,
আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের চেয়ারম্যান মুফতি নাঈম বিন আব্দুল বারী,
মুফতি আসেম বিল্লাহ মাহমুদী, রাণীর বাজার মাদরাসার শিক্ষক মুফতি মাহমুদুল হাসান,
হাফেজ মাওলানা হেলাল উদ্দীন এবং
হাফেজ মাওলানা মোহাম্মদ আলী উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান যুগে আধুনিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সার্বিক যোগ্যতা অর্জন করা জরুরি। প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়। তারা নূরুল কুরআন মাদরাসার এমন সৃজনশীল আয়োজনের প্রশংসা করেন।

প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি আনিসুর রহমান নোমানী সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসূল (সা.), আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় বক্তব্য, মুখস্থ খুৎবা প্রদানসহ নানা বিষয়ে মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করে।

শেষ দিনে পুরস্কার বিতরণের পর দোয়া ও মুনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন—
মাদরাসার জেনারেল বিভাগীয় প্রধান আবু সাঈদ, মাওলানা মুখতার, মুফতি নাজমুল হাসান মাসনুন, হাফেজ শহিদুল ইসলাম ফাহিম, হাফেজ শরিফুল ইসলাম, মোয়াল্লিম রাকিবুল হাসান, হাফেজ মহিউদ্দিন ও মাস্টার আনারুল্লাহ।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নূরানী, হিফজুল কুরআন ও কিতাব বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ