কুমিল্লা | বঙ্গাব্দ

বরুড়ায় টিফিনের টাকায় লাল-সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের তারিখ : 5-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়ায় টিফিনের টাকায় সংগঠিত এক অনন্য উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বরুড়া থানা রোডে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাদমান তাসিন, শামিম ও শিহাব।

সংগঠনের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, “আমাদের সব সদস্যই শিক্ষার্থী। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে আমরা সারাদেশে গাছের চারা বিতরণ করছি। এবছর আমাদের লক্ষ্য ৫০ হাজার চারা বিতরণ।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়—এই বার্তাই আমরা ছড়িয়ে দিচ্ছি।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ