কুমিল্লা | বঙ্গাব্দ

“সংসদের ভারসাম্য পিআর পদ্ধতিতেই নিশ্চিত হবে” — এটিএম মাসুম

  • প্রকাশের তারিখ : 3-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

তৌহিদ হোসেন সরকার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে “পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন”সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নগরীর ইবনেতাইমিয়া হলরুমে এ সেমিনার হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আমীর ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। প্রবন্ধ উপস্থাপন করেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাসুম বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর আইন বাস্তবায়ন জরুরি। ৫ আগস্টের পর জনগণ সিদ্ধান্ত নিয়েছে—এই দেশে আর কোনো স্বৈরাচার শাসন চলবে না। সংসদের ভারসাম্য কেবল পিআর পদ্ধতিতেই নিশ্চিত হবে।”

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “মরহুম গোলাম আযম কেয়ারটেকার সরকারের প্রস্তাব দিয়েছিলেন, আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়েছিল। একইভাবে পিআর পদ্ধতির দাবিও মানতে হবে।” তিনি জানান, এ বিষয়ে শিগগিরই বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জামান সোহেল, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, অধ্যাপক জাকির হোসেন ও ভিপি মুজিবুর রহমান।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা পূরণের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ