নেকবর হোসেন।।
দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতভাবে সভাপতি পদে সুমন ও সাধারণ সম্পাদক পদে ওয়াসিমকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে শনিবার বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
কুমিল্লা গেজেট