দীর্ঘ ১৬ বছর পর আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা টাউন হল মাঠে। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।
সভাপতি পদে বর্তমান আহ্বায়ক ও সাবেক এমপি জাকারিয়া তাহের (সুমন) এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম) একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
তবে তিনটি পদে ভোট হবে—
জ্যেষ্ঠ সহসভাপতি: আমিরুজ্জামান, জসিম উদ্দিন, ইকরামুল হক।
জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক: সারওয়ার জাহান ভূঁইয়া, কামরুল হুদা, মাহাবুব আলম চৌধুরী, আমান উল্লাহ।
সাংগঠনিক সম্পাদক: সারওয়ার জাহান ভূঁইয়া, মাহাবুব আলম চৌধুরী, মোস্তফা জামান, নজরুল হক ভূঁইয়া।
দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ১৪টি ইউনিট থেকে মোট ১,৪১৪ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং উদ্বোধক ভাইস চেয়ারম্যান বরকতউল্লা (বুলু)।
নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহে আজকের সম্মেলন কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কুমিল্লা গেজেট