নাঙ্গলকোট প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা দক্ষিণ জেলা দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। সভা পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন।
সভায় বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহবুবুল হক, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন।
এছাড়া প্রস্তুতি সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, মৎস্যজীবী দল আহ্বায়ক হাজী আনোয়ার উল্লাহ মিয়াজী, উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মামুন খান, ঢালুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক পেয়ার আলম, মৌকরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকসহ বিভিন্ন ইউনিয়ন ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
কুমিল্লা গেজেট