নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীর গণপূর্ত ভবনের সামনের সড়কে আদর্শ সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ২৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এর মধ্যে কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে তল্লাশির সময় কোনো অবৈধ দ্রব্য উদ্ধার হয়নি।
চেকপোস্ট চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড, সাইনবোর্ডসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা প্রতিটি যানবাহন ও যাত্রীকে যথাযথভাবে যাচাই করেন।
কুমিল্লা গেজেট