কুমিল্লা | বঙ্গাব্দ

চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক

  • প্রকাশের তারিখ : 21-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার (২১ সেপ্টেম্বর) আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দিনা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুকুল ইসলাম ভূঁইয়া, পৌর তাঁতী লীগ সভাপতি মো. মাহাবুব আলম, বাতাঘাসি ইউনিয়নের যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটন, মাধাইয়া ইউনিয়নের যুবলীগ নেতা কামরুল হাসান (কুট্টি) এবং আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম।

চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। অপর তিনজনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ