কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের তারিখ : 19-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

আগামী জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানসহ আরও অনেকে।

সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল। বক্তব্য রাখেন কাউন্সিলর মোশাররফ হোসাইন, এডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, মহানগর ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত ও সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমীর মু. মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন, দেলোয়ার হোসাইন সবুজসহ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কান্দিরপাড়, লিবার্টিমোড়, মনোহরপুর, রাজগঞ্জ ও মোগলটুলি হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং পিআর পদ্ধতির নির্বাচন চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

এসময় তিনি কুমিল্লা-৬ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ