কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

  • প্রকাশের তারিখ : 18-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে শেষ করার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, “উন্নয়ন কাজ বিলম্বিত হলে জনগণের ভোগান্তি বাড়ে। সময়মতো কাজ শেষ করলেই সরকারের পরিকল্পনার সুফল পাবে সাধারণ মানুষ।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। এতে সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম, আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, ১৭ উপজেলার ইউএনওসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের অভাব প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই দপ্তরসমূহের মধ্যে কার্যকর যোগাযোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জেলার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের আধুনিকীকরণ এবং সড়ক পরিবহন উন্নয়ন।

সভা শেষে জেলা প্রশাসক কর্মকর্তাদের নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন ও নিয়মিত প্রতিবেদন প্রদানের নির্দেশনা দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ