কুমিল্লা | বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়- ড. মোবারক হোসাইন

  • প্রকাশের তারিখ : 17-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়- যেখানে দুর্নীতি, সুদ, ঘুষ, গুম, খুন ও রাহাজানির স্থান থাকবে না। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করবে বলে জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়ার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা মোড়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোবারক হোসাইন বলেন, “জনগণ চায় একটি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ সুন্দর সমাজ গঠন করবো ইনশাল্লাহ।”

অনুষ্ঠানে মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ নাঈমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

এছাড়া ইসলামি ব্যাংকের পরিচালক বদিউল আলম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলীমসহ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ