কুমিল্লা | বঙ্গাব্দ

“আগামী নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসীদের নিয়ে জোট হবে” — ডা. তাহের

  • প্রকাশের তারিখ : 5-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসী ইসলামি দলগুলো নিয়ে বৃহত্তর জোট গঠনের কাজ চলছে। ইতিমধ্যে আলেম-ওলামা ও ইসলামি রাজনীতিকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এ প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে।”

তিনি বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেন তেন উপায়ে চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না। জাতীয় নির্বাচন হতে হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে প্রত্যেক ভোটারের কাছে আহ্বান পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্রে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত নেতা আবুল কালাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান ও বাতিসা ইউনিয়নের নির্বাচনী অঞ্চল পরিচালক মজিবুর রহমান ভুঁইয়া।

সমাবেশ পরিচালনা করেন মাস্টার কামাল উদ্দিন ও আবদুল কাইয়ুম মানিক। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, এম ইউসুফ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন মিন্টু ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহসিন মজুমদার।

এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সমাজসেবক মহসিন মজুমদার, আবদুল হক ও মো. লিটন। অনুষ্ঠানে যুবনেতা নুরুল করিম মামুন, পেয়ার আহমেদ, হোসাইন মোহাম্মদ কাউসার, জাফর আহমেদ, রেজাউল করিম মিন্টু, ইব্রাহিম চৌধুরী অরূপ, ফরহাদ হোসেন, ওহিদুর রহমানসহ লুদিয়ারা, কুলিয়ারা, কালিকসার ও দুর্গাপুর গ্রামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সময়ে মহিলা সমাবেশেও ব্যাপক উপস্থিতি লক্ষণীয় ছিল।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ