কুমিল্লা | বঙ্গাব্দ
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ কুমিল্লায় আপ বাংলাদেশের বিক্ষোভ
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ কুমিল্লায় আপ বাংলাদেশের ব...
0:00
0:00

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ কুমিল্লায় আপ বাংলাদেশের বিক্ষোভ

ছবির ক্যাপশন:

তৌহিদ হোসেন সরকার।।
রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে কুমিল্লা মহানগরীতে বিক্ষোভ করেছে আপ বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে নগরীর  টমছমব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ কুমিল্লার আহ্বায়ক মো. হাসিবুল ইসলাম। 
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠক মো. লোকমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আন-নোমান এবং গণ অধিকার পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এখন ফ্যাসিবাদের দোসর জাপাকে নিষিদ্ধ করতে হবে।” তারা আরও দাবি করেন, নুরুল হক নুরসহ আহত নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 
 “লীগ ধর জেলে ভর, জাপা ধর জেলে ভর”—এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ