কুমিল্লা | বঙ্গাব্দ

ছাত্রলীগ, ছাত্রদল কারো কাছেই নারীদের সম্মান নিরাপদ নয়: কুমিল্লা মহানগর শিবির সভাপতি

  • প্রকাশের তারিখ : 3-সেপ্টেম্বর-2025 ইং
ছাত্রদলের মিথ্যাচারের কুমিল্লায় শিবিরের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: ছাত্রদলের মিথ্যাচারের কুমিল্লায় শিবিরের বিক্ষোভ মিছিল

ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর শিবির।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সালাউদ্দিন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড় লিবার্টি মোড় হয়ে মনোহরপুরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ বলেন, ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শিবির অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্রদল নিজস্ব কোনো নীতি না থাকায় শিবিরের ওপর দায় চাপানোর রাজনীতি করছে। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল ক্যাম্পাসে ধর্ষণ ও নারী নির্যাতনের মাধ্যমে শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম বলেন, ছাত্রদল ও বাম সংগঠনগুলো ডাকসু বানচালের ষড়যন্ত্র করছে এবং শিবিরের নামে অপপ্রচার চালাচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি বলেন, জুলাই পরবর্তী সময়ে শান্তিপূর্ণ রাজনীতির আশা করলেও বাস্তবে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি ও নারী হেনস্তা বেড়েছে। শিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার অতীতে হয়েছিল, বর্তমানেও তা অব্যাহত রয়েছে।

এ সময় কুমিল্লা সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ