কুমিল্লা | বঙ্গাব্দ
সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন কাজী দ্বীন মোহাম্মদ
সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন কাজী দ্বীন মোহাম্মদ
0:00
0:00

সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন কাজী দ্বীন মোহাম্মদ

ছবির ক্যাপশন:

তৌহিদ হোসেন সরকার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ প্রতিদিন মানুষের দুয়ারে গিয়ে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি জনসাধারণের সমস্যাগুলো কাছ থেকে দেখছেন এবং সমাধানের উদ্যোগ নিচ্ছেন।

সম্প্রতি আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রামে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য সাবমার্চেবল পাম্প উদ্বোধন করতে গিয়ে তিনি আবেগঘন মুহূর্তের জন্ম দেন। এসময় ৮২ বছর বয়সী সেলিম মিয়া নামের এক প্রবীণ ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরেন। কাজী দ্বীন মোহাম্মদ তার লাঠি দেখে নতুন লাঠি উপহার দেওয়ার প্রস্তাব দিলে সেলিম মিয়া মুচকি হেসে জানান—“এটা সেগুন কাঠের লাঠি, খুবই মজবুত।”

এই সংলাপ ও মুহূর্তে প্রকাশ পায় সাধারণ মানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক ও ইসলামী আন্দোলনের প্রতি প্রবীণ প্রজন্মের ভালোবাসা।

রাজনীতির পাশাপাশি সমাজসেবায় এগিয়ে আসা কাজী দ্বীন মোহাম্মদ ধীরে ধীরে কুমিল্লার সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ