মুহাম্মদ রকিবুল হাসান।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা রেখে আসছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া ওয়াই জংশনে তাঁর বিশাল বিলবোর্ড ইতোমধ্যেই আলোচনায় এসেছে। সেখানে কুমিল্লা-৫ আসনের সাবেক চার সংসদ সদস্য—মরহুম আবদুল মতিন খসরু, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক মফিজুল ইসলাম ও মেজর এম এ গনির ছবি ও নাম দিয়ে তাঁদের স্মরণ করা হয়েছে।
গত দুই দশক ধরে তাঁর পরিবার মানবকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বড় ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী ব্রাহ্মণপাড়ায় একাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেই ধারাবাহিকতায় ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীও এলাকায় শিক্ষার প্রসার, মসজিদ-মাদরাসা উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছেন।
জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাজনীতি ও মানবকল্যাণমূলক সমাজ গঠনের অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর দীর্ঘদিনের সেবা ও আন্তরিকতা রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করবে।
কুমিল্লা গেজেট