কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 28-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
“আমরা সত্য ও ন্যায়ের পক্ষে” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ ও মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ঈমাম হোসেনসহ নির্বাহী সদস্যরা।

এ সময় সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ