চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। কাশিনগর বাজারের এ এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের শুভ উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যাংকিং বিভাগের আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ। এমটিবি এজেন্ট ব্যাংকিং বিভাগের রিলেশনশিপ অফিসার মোঃ তৌফিক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এমটিবি এজেন্ট ব্যাংকিং প্রধান মদন মহান কর্মকার, এজেন্ট ব্যাংকিং আঞ্চলিক প্রধান কাজী সৈয়দ মাহমুদ তারেক, এমটিবি উপজেলার ধোড়করা শাখা ব্যবস্থাপক মাহাবুবুল হক, কাদৈর বাজার শাখা ব্যবস্থাপক আইয়ুব আলী, উপজেলা কাশিনগর ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, এমটিবি এজেন্ট ব্যাংকিং কাশিনগর সেন্টারের মালিক শংকর চন্দ্র পাল। এসময় আরো উপস্থিত ছিলেন কাশিনগর বাজারের ব্যবসায়ী শাহরান, ইন্জিনিয়ার ইদ্রিস আকাশ সহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট