নাঙ্গলকোট প্রতিনিধি।।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢালুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মমিন সওদাগরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ভূঁইয়া।
অনুষ্ঠান শুরুতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক পেয়ার আলম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং ইউনিয়ন শ্রমিকদল সভাপতি শাহদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাস সদস্য আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, ১নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি বাবু, ৪নং ওয়ার্ড সভাপতি জালাল আহমেদ, ৭নং ওয়ার্ড সভাপতি ছোয়াব মিয়া, সাধারণ সম্পাদক নুরে আলম, ৯নং ওয়ার্ড সভাপতি গোলাম হোসেন ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে ইউনিয়ন কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ঢালুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারে গিয়ে শেষ হয়।
কুমিল্লা গেজেট