কুমিল্লা | বঙ্গাব্দ

চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

  • প্রকাশের তারিখ : 16-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এক নারী ও তার শিশু কন্যাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) এবং তাদের দুই বছরের কন্যা তাকিয়া ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশে হাঁটছিলেন মাহিনুর ও তার মেয়ে। এ সময় ঢাকামুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। খাদে পানি থাকায় প্রাইভেটকারটি পানিতে ডুবে যায় এবং গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ