এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক ও গঠনমূলক ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা সরকারি কলেজ শাখা। আজ সোমবার, ২৮ জুলাই ২০২৫ সকাল থেকে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হয় "ভর্তি সহায়তা হেল্প ডেস্ক"।
এই হেল্প ডেস্কে পরীক্ষার্থীদের জন্য রাখা হয় প্রয়োজনীয় কলম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ব্যাগ ও মোবাইল ফোন রাখার নিরাপদ স্থান, পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন নির্দেশনা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের সুব্যবস্থা। এছাড়া জরুরি যাতায়াত ও গন্তব্য নির্দেশনার সুবিধাও ছিল desk-এর আওতায়।
এই কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও পরীক্ষার প্রস্তুতির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করেছেন সংগঠনের সদস্যরা।
শাখা সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞার নেতৃত্বে দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র আন্দোলনের একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য। তাঁদের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ প্রশংসা কুড়িয়েছে পরীক্ষার্থীদের কাছে।
এমন মহৎ উদ্যোগ কুমিল্লা সরকারি কলেজে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে রইলো।
কুমিল্লা গেজেট