কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে সড়কে প্রাণ গেল হাসপাতাল কর্মীর

  • প্রকাশের তারিখ : 27-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

দেবিদ্বার প্রতিনিধি।। 
কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) সড়কের দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী। 

নিহতের নাম মো. ফারুক (৩৫)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হিসাব শাখার সহকারী কর্মচারী ছিলেন। তি‌নি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমাথন গ্রামের শফিকুল ইসলামের ছে‌লে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, নিহতের স্বজনরা দেবিদ্বার থেকে লাশটি বাড়িতে নিয়ে যাওয়ায়। নিহতের বাড়িতে গি‌য়ে সুরতহাল রিপোর্ট তৈরি কর‌ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে দেবিদ্বার অভিমুখে যাচ্ছিলেন। জাফরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয় যুবক রাইসুল ও রিফাত মাহামুদু বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ