নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বশিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডা. এ কে এম কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া।
সিনিয়র শিক্ষক মনির হোসেন ও মইজ উদ্দিন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মিয়া মোহাম্মদ ইদ্রিস, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাজনীতিবিদ সাখাওয়াত হোসেন শাহিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজনটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণার নতুন বার্তা পৌঁছে দেয়।
কুমিল্লা গেজেট