কুমিল্লা | বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 18-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, সলিসিটর একরামুল হক মজুমদার, আরিফুল আলম নোমান ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট কামরুল হাসান, ওলামা দলের মাওলানা নুরুল হক মাহাদী, মহিলা দলের রাবেয়া সুলতানা চামেলি ও মরিয়ম আক্তার হেনা, স্বেচ্ছাসেবক দলের বেলাল হোসেন, জাসাসের জসিম উদ্দিন মজুমদার, কৃষক দলের আবুল হাশেম মিয়াজী ও খোরশেদ আলম, শ্রমিক দলের সাঈদ ইকবাল, সালাহ উদ্দিন ও এনামুল হক এনাম, মৎস্যজীবী দলের আনোয়ার উল্লাহ মিয়াজী ও মোহাম্মদ এয়াছিন, তাঁতী দলের নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেন ও নূর গোলশাহ, ছাত্রদল নেতা আব্দুল মমিন, হারুনুর রশিদ, কাউসার আলম মজুমদার শিবলু, ইসমাঈল হোসেন সাগর প্রমুখ।

বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ বন্ধের আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ