নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি নগরীর রামঘাট এলাকা থেকে শুরু হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশীদ প্রিমু, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোলাইমান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল, ছাত্রদল নেতা সালাউদ্দিন রকি প্রমুখ।
বক্তারা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদারের আহ্বান জানান।
কুমিল্লা গেজেট