নিজস্ব প্রতিবেদক।।
জমজম ট্রাভেলর্স বিডির আয়োজনে কুমিল্লায় হজ্ব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) নগরীর এলিট প্যালেস মিলনায়তনে এ আয়োজন করা হয়। জমজম ট্রাভেলর্স বিডির পরিচালক ডা. এম মিজানুর রহমান সবুজের উপস্থাপনায় দারসূল কোরআন পেশ করেন কুমিল্লা পুলিশ লাইন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরফুদ্দিন। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আহমেদ ফয়সাল। হজ্ব পরবর্তী করণীয় ও হজ্ব উমরাহ বিভ্রান্তির বেড়াজাল থেকে উত্তরণের উপায় বিষয়ক আলোচনা করেন শায়েখ ফখরুদ্দিন আহমাদ। সুন্নাহ অনুযায়ী মাবরুর হজ্বের গাইড লাইন বিষয়ে আলোচনা করেন শায়েখ শাহ মোঃ ওয়ালি উল্লাহ।
উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান সোহেল। কুমিল্লা মেডিকেল কলেজের ডেন্টাল সার্জন ডা. আ রহিম, নিউরো সার্জন ডা. সাইফুল হক,ডা. হাসেম আব্দুল্লাহ, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জামায়াত নেতা মিজানুর রহমান। মেট লাইফ ব্রাঞ্চ ম্যানেজার সুলতান আহমেদ প্রমুখ।
হজ্ব প্রস্তুতি ২০২৬ বিষয়ে আলোচনা করেন জমজম ট্রাভেলর্স বিডির সিইও শেখ মোহাম্মদ শাকিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জমজম ট্রাভেলর্স বিডির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, হজ্ব প্রেমময় ইবাদত। মুসলিমরা আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জনে হজ্ব করেন। হজ্ব প্রস্তুতি ২০২৬ বিষয়ে আলোচনা করেন। বিগত বছরে জমজম ট্রাভেলর্স থেকে যারা হজ্বে গিয়েছেন তাদের অভিজ্ঞতার গল্প সেমিনারে তুলে ধরেন। হাজী সাহেবগণ বলেন, জমজম আমাদের যা বলেছে। শতভাগ অঙ্গীকার রক্ষা করেছে।
কু/গে,আ-সু
কুমিল্লা গেজেট