কুমিল্লা | বঙ্গাব্দ
বুড়িচংয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
বুড়িচংয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
0:00
0:00

বুড়িচংয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।।
“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”  এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মু. সানাউল্লাহ রাসেল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার আমীর অধ্যাপক অহিদুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, গোপালগঞ্জ জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুজন চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খাঁন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কবির হোসেন, এবং বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রশিবির বুড়িচং উপজেলা শাখার সেক্রেটারি ইহছানুর রহমান শিহাব। কর্মসূচিতে উপজেলা শাখার সেক্রেটারিয়েট সদস্যসহ ইউনিয়ন, ওয়ার্ড এবং উপশাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও জনশক্তিরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে এবং প্রতিটি সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ