কুমিল্লা | বঙ্গাব্দ
চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচন কেন্দ্রিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচন কেন্দ্রিক দায়িত্বশীল সমাবেশ অ...
0:00
0:00

চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচন কেন্দ্রিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ছবির ক্যাপশন: বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভা, মুন্সিরহাট, ঘোলপাশা ও কাশিনগর ইউনিয়নে নির্বাচন কেন্দ্রিক পৃথক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) আয়োজিত  পৃথক সমাবেশে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “আমরা অতীতে বহু নির্বাচন দেখেছি, যার অনেকগুলো ছিলো নির্বাচনের নামে প্রহসন। এবারের নির্বাচন অতীতের সব নির্বাচনের তুলনায় ব্যতিক্রম হবে বলে আমরা প্রত্যাশা করি। তবে এর জন্য অবশ্যই নির্বাচনের পূর্বে বিচার ব্যবস্থা ও প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনাদের কেন্দ্র ভিত্তিক কার্যক্রম তৎপর রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহাজাহান। তিনি বলেন “আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড়। এই মুহূর্ত থেকেই আমাদেরকে কেন্দ্র ও গ্রামভিত্তিক সাংগঠনিক কাজ আরো গতিশীল করতে হবে। সকল মানুষের কাছে গিয়ে দাঁড়িপাল্লার ভোট চাইতে হবে।”

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্ব এবং সেক্রেটারি বেলাল হোসাইন সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, পৌরসভার নায়েবে আমীর ইয়াছিন মজুমদার, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সাবেক উপজেলা আমীর শাহ মো. মিজানুর রহমান, কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা মজলিসে শুরা নুরে আলম মিয়াজি,  এডভোকেট আল মামুন রাসেল,  ঘোলপাশা ইউনিয়ন আমীর প্রফেসর আব্দুল কাদের এবং কাশিনগর ইউনিয়ন আমীর মাওলানা মহসীন কবির, মুন্সিরহাট ইউনিয়ন আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামিম, ছাত্রনেতা মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির উত্তর শাখার সভাপতি নাসিম মিয়াজি, মোহাম্মদ হোসাইনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, কেন্দ্র ও গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ