কুমিল্লার নাঙ্গলকোট দলিল লেখক সমিতির মতবিনিময় সভা শুক্রবার বিকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।দলিল লেখক সমিতি সভাপতি হিরনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
অনুষ্ঠান শুরুতে দলিল লেখক সমিতির পক্ষ থেকে অতিথিবৃন্দ-কে ফুলেল শুভেচ্ছা জানানু হয়।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলিল লেখক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত, উপদেষ্টা হাজী আবুল খায়ের, কবির আহমেদ, দলিল লেখক মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু সায়েম আজাদ, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, দলিল লেখক সমিতি সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দলিল লেখক বেলাল হোসেন, জসিম উদ্দিন আজাদ, জামাল প্রমুখ।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট