সৈয়দ আনোয়ারকে সভাপতি এবং মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) উপজেলার স্থানীয় ফুড সিটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোরশিদ আলম। সহ-সভাপতি পদে রয়েছেন মো. আবুল কাশেম, মো. মনিরুজ্জামান মিয়া, মো. মুকবুল হোসেন, মো. শফিকুল ইসলাম মুন্না, মো. রহুল আমিন ও আতিকুর রহমান।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তপন মিয়া সরকার, মো. মঈনুল ইসলাম মিশুক ও মো. শরিফ সরকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. গিয়াস উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবু।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. তরিকুল ইসলাম তারেক, অর্থ সম্পাদক মো. জয়নাল সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাসেল আহম্মেদ এবং ক্রীড়া সম্পাদক হিসেবে সাইদুর রহমান (শামীম) দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মো. ওমর ফারুক, মো. মামুন হাসান, মো. গাজী আল আমিন হোসেন, মো. মেহেদী হাসান, মো. মাহফুজ, মো. নাসির উদ্দিন মাহাবুব, মো. রোমান, মো. রুবেল রানা এবং মো. বশির আহম্মেদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
মোঃ জয়নাল সরকার, হোমনা